AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জামালপুর
০৪:২৪ পিএম, ২৬ মার্চ, ২০২৬

জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় জামালপুওে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ কর্মসুচির আয়োজন করে জেলা প্রশাসন। দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির শেষে বিনম্র শ্রদ্ধায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক উপস্থিত ছিলেন। এরপর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সিভিল সার্জনের কার্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামালপুর জেলা প্রেসক্লাব, সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ ৭১ এর বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। 
এছাড়াও ইসলামপুর উপজেলা প্রশাসন,জাতীয়তাবাদী দল বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেন। এ সময় সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে জাতীর শ্রেষ্ট সন্তানদের শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

এ সময় সহকারী কমিশনার ভূমি রেজুয়ান ইফতেকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, অফিসার ইনচার্জ গাজী কাইয়ুমসহ ,ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!