AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন



জুড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মৌলভীবাজার জেলার জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যদোয়ের সাথে সাথে শিশু পার্ক মাঠে ৩১বার তোপধ্বনির পর শহীদ মিনারে শহীদদের প্রতি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ,  উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক  সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে ৮টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে টিএন খানম সরকারি কলেজ মাঠে উপজেলা  প্রশাসনের উদ্যোগে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। 

জুড়ী থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল আলম খান, উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিম জুড়ী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন থানার ওসি মিনহাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী খুশি প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!