মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে স্কুল প্রাঙ্গণে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ সম্রাট, সাহেদ আহমদ রানা, তাসলিমা জান্নাত চৈতি, নুরজাহান আক্তার ও জয়া রবি দাস।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বাধীনতা দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রচনা উপস্থাপন করে। আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগ্রত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

