AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন



মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ।

সকাল সাড়ে ৮টায় শহরের এম সাইফুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা সভা, খেলাধুলা এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

এছাড়া একই দিন জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, জুড়ী, কুলাউড়া এবং বড়লেখা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শহীদদের স্মরণে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!