AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় বিশ্বশুক সেবাশ্রমে বার্ষিক মহোৎসব ও স্নান উৎসব অনুষ্ঠিত


Ekushey Sangbad
সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া
১২:১৬ পিএম, ২৬ মার্চ, ২০২৬

কোটালীপাড়ায় বিশ্বশুক সেবাশ্রমে বার্ষিক মহোৎসব ও স্নান উৎসব অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের মান্দ্রা গ্রামে অবস্থিত বিশ্বশুক সেবাশ্রমে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক মহোৎসব ও পবিত্র স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ব্রহ্মপুত্র স্নানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ স্নান উৎসবের আয়োজন করা হয়। ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত সেবাশ্রমে সমবেত হতে থাকেন। ভক্তদের ঢাক-ঢোল, হরিবোল ও জয়ধ্বনিতে পুরো আশ্রম এলাকা মুখরিত হয়ে ওঠে। একপর্যায়ে ভক্তদের উপস্থিতিতে সেবাশ্রম প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

মহোৎসবকে ঘিরে আশ্রম প্রাঙ্গণে দু’দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন ধর্মীয় সামগ্রী, খেলনা, মিষ্টান্নসহ নানা ধরনের দোকান বসে, যা উৎসবে আগতদের আনন্দ বাড়িয়ে তোলে।

উৎসব উপলক্ষে আগত ভক্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার বিশেষ ব্যবস্থা করা হয়। অসুস্থ হয়ে পড়া ভক্তদের তাৎক্ষণিক সেবা দিতে দু’দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি—উভয় পদ্ধতিতে চিকিৎসা প্রদান করা হয়।

এ ছাড়া দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য প্রসাদ বিতরণের সুব্যবস্থা রাখা হয়। ভক্তরা শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে আধ্যাত্মিক তৃপ্তি লাভ করেন।

স্থানীয় আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছে এবং উৎসবটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!