AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন পুলিশ সুপার কামরুল ইসলাম


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
১১:৪২ এএম, ২৬ মার্চ, ২০২৬

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন পুলিশ সুপার কামরুল ইসলাম

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই দিনটি জাতি আবেগের সঙ্গে স্মরণ করে। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী পুলিশ সদস্যসহ সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

পুষ্পস্তবক অর্পণের পর পুলিশ সুপার রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলমসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!