AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০৭:৩৬ পিএম, ২৫ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা চালক সোহাগ হোসেন (২৭) হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস পর চাঞ্চল্যকর এই ক্লুলেস মামলার রহস্য উন্মোচন করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুন্সিগঞ্জ সদর এলাকা থেকে এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি মো. শাহীনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী) এবং সিপিসি-১ (নারায়ণগঞ্জ) এর একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত শাহীন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রাখালিয়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন চলাকালীন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন সোহাগ। তিনি ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। ওইদিন রাত ১১টার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।

নিখোঁজ হওয়ার দুই দিন পর, ১৪ ফেব্রুয়ারি সকালে রায়পুর থানার সোনাপুর ইউনিয়নের একটি কলাবাগানে বালুর নিচে চাপা পড়া অবস্থায় সোহাগের মৃতদেহ উদ্ধার করা হয়। তার মাথায় রক্তাক্ত জখম এবং গলায় ফিতা দিয়ে ফাঁস লাগানো ছিল। এই ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি সম্পূর্ণ ‘ক্লুলেস’ হওয়ায় আসামিদের শনাক্ত করা ছিল দুরুহ চ্যালেঞ্জ। তবে র‌্যাব-১১ এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে নিবিড় পর্যবেক্ষণের পর তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘাতক শাহীনের অবস্থান নিশ্চিত করে র‌্যাব । অবশেষে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মুন্সিগঞ্জের গণকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তার শাহীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় (নারায়ণগঞ্জ সদর থানা হয়ে রায়পুর থানা) হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!