AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে গণহত্যা দিবস পালিত



রায়গঞ্জে গণহত্যা দিবস পালিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন খন্দকার, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, জামায়াত নেতা মো. মনিরুল ইসলাম জাফর, রায়গঞ্জ পৌর জামায়াতের আমীর মো. হোসেন আলী, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও রাজনীতিবিদরা।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে সংঘটিত নির্মম গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান তারা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!