‘দেশের নেতৃত্বে,মানুষের শক্তিতে, আমরাই পারব যক্ষ্মা নির্মূল করতে’ এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে যক্ষ্মা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর নির্মূলের লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাক এর উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: মাসুদ রানা এর সভাপতিত্বে কমপ্লেক্সের হলরুমে আয়োজিত আলোচনা সভায় যক্ষায় সচেতনতা বৃদ্ধি যক্ষ্মা রোগের লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আরএমও ডা: মো. শামীম, ডা: মনোয়ার হোসেন, নার্সিং সুপারভাইজারর মোছা: শাহানারা খাতুনসহ নার্সিং কর্মকর্তা ও মিডওয়াইফবৃন্দ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও ব্রাকের প্রতিনিধি উপস্থিত ছিলেন
উল্লেখ্য প্রতি বছর ২৪শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে পালিত হয়, কারণ এই দিনে ১৮৮২ সালে বিজ্ঞানী ড. রবার্ট কক যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

