AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অন্যায়কে প্রতিহত করতে ঈদ থেকে শিক্ষা নিতে হবে: মঈন খান


Ekushey Sangbad
পলাশ উপজেলা প্রতিনিধি, নরসিংদী
০২:০০ পিএম, ২১ মার্চ, ২০২৬

অন্যায়কে প্রতিহত করতে ঈদ থেকে শিক্ষা নিতে হবে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ইসলামের মূলবানী হলো শান্তি, আর এই শান্তির বানী অনুসরণ করে আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে সকল দ্বিধা-দ্বন্দ্ব দূর করে অন্যায়কে যেন প্রতিহত করতে পারি সেই শিক্ষা আজ আমাদের ঈদুল ফিতর থেকে নিতে হবে।

শনিবার (২১ মার্চ) সকালে নরসিংদীর পলাশের নোয়াকান্দা-বক্তারপুর ঈদগাহ মাঠে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, সারা বিশ্বের মুসলানেরা ভাই হয়। আর বিশ্বের মুসলমানেরা যদি কোথাও বিপদগ্রস্ত হয় তাহলে কিন্তু তাদের দায়িত্ব সেই বিপদ থেকে উদ্ধার করা। আজকের বিশ্বের বর্তমান পরিস্থিতি থেকে আপনারা সজাগ হয়ে উঠুন, আপনারা সঠিক পথে, সত্যের পথে ও ন্যায়ের পথে থাকুন।

তাহলে আমি বিশ্বাস করি, মহান আল্লাহ তায়লার রহমত আমাদের উপর বর্ষিত হবে। বিশ্বের বুকে মুসলমানেরা নিজেদের গৌরব পুন:প্রতিষ্ঠা করতে পারবে। আসুন আমরা ঈদের দিনে এই প্রতিজ্ঞা গ্রহণ করি।

মঈন খান মধ্যপ্রাচ্যের যুদ্ধের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, মুসলমানদের সামনে যে চ্যালেঞ্চ আসছে তা ইসলামের শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। ইসলাম, রসূল ও আল্লাহ প্রদর্শিত পথে আমরা যদি সঠিকভাবে নিজেদের নিয়োজিত করতে পারি তাহলে পৃথিবীর কোনো অপশক্তি মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না।

মঈন খান বলেন, গণতন্ত্রের মূল কথা হলো জনগন, তাই আমাদের গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। আমরা যখন গণতন্ত্রের কথা বলি, তখন আমরা কিন্তু জনগণের কথাই বলি।

এলাকার জনগণ ১৯৯১ সাল থেকে শুরু করে এই ৩৬ বছরে সর্বোচ্চ ভোটে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এজন্য এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি জনগণের জন্য আমরা কাজ করে যাবো। এই জনগণের জন্য কাজ করতে শিক্ষা দিয়েছে ইসলাম।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!