মানিকগঞ্জের সাটুরিয়া থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মো: আসাদুজ্জামান সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।
ইফতার ও দোয়া মাহফিলে রমজান মাসের বিভিন্ন তাৎপর্য সহ ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

