AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
০৮:৪১ পিএম, ১৭ মার্চ, ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ডিপোতে আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টা ৩৫ মিনিটে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় অবস্থিত ডিপোতে পৌঁছান। এ সময় তিনি ডিপোর সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জ্বালানি তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতা রয়েছে কি না তা জানতে চান প্রতিমন্ত্রী। একই সঙ্গে জ্বালানি তেলের অবৈধ লেনদেন বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, চোরাইভাবে জ্বালানি তেল সরবরাহ, ক্রয়-বিক্রয় কিংবা মজুদের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, প্রতিমন্ত্রী আকস্মিকভাবে মেঘনা ডিপো পরিদর্শন করেন এবং জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!