AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল শ্রীনগর রক্তের বন্ধন


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
১১:২২ এএম, ১৭ মার্চ, ২০২৬

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল শ্রীনগর রক্তের বন্ধন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন শ্রীনগর রক্তের বন্ধন (SRB)-এর উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে এ উদ্যোগের মাধ্যমে এলাকার বেশ কিছু পরিবারের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

শ্রীনগর রক্তের বন্ধন (SRB)-এর প্রতিষ্ঠাতা মো. ওমর বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানো। সামনে ইনশাআল্লাহ ভালো ফান্ডিং এবং স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে পারলে আরও বড় পরিসরে ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।”

এ বিষয়ে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মাসুম শান্ত বলেন, “মানবতার সেবাই আমাদের মূল উদ্দেশ্য। সমাজের বিত্তবান ও দানশীল মানুষের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারব ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাকিব তালুকদার, সদস্য হাসান সরদার, অমিত শেখ, হাবিবা, রাজিব, রাব্বি, তুহিন, আকাশ, সামিরসহ অন্যান্য সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!