AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় স্বামী কারাগারে


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
১২:৪৩ এএম, ১৭ মার্চ, ২০২৬

জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় স্বামী কারাগারে

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামীকে ফাহিম আল হাসানকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

সোমবার ( ১৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শহিদুজ্জামান।

এর আগে, ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা আদালতে হাজির করা হয়। তবে রিমান্ড শুনানি জন্য আগামী ২৪ মার্চ ধার্য করেছেন আদালত।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শহিদুজ্জামান বলেন, বিজ্ঞ আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তবে আগামী ২৪ মার্চ রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে। এছাড়া আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত শারমীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। তার স্বামী ফাহিম আল হাসান ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। প্রেমের সম্পর্কের পর শারমীন ও ফাহিম গত বছরের ২৪ জুন বিয়ে করে বিষয়টি পরিবারকে জানায়। গতবছরের সেপ্টেম্বর মাসে তাঁরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। বিয়ের কিছুদির পর থেকে শারমীন ও ফাহিমের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কলহের সৃষ্টি হয়। এবিষয়টি শারমীন পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। 

এজহারে উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ বিকাল পৌনে ৫ টার  দিকে ফাহিম মুঠোফোনে শারমীনের চাচা মনিরুল ইসলামকে শারমীন গুরুতর অসুস্থ জানিয়ে তাকে বাসায় আসতে বলেন। খরব পেয়ে ঘটনাস্থলে এসে মনিরুল শারমীনকে খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর আশপাশের লোকজনের সহায়তায় শারমীনকে সাভারে বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এজহারে আরো উল্লেখ করে বলা হয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরীর সময় শারমীনের কপালের ডান পাশে, মাথার উপরে গভীর কাটা রক্তাক্ত জখম দেখতে পান। শারমীনের স্বামী ফাহিম আল হাসান অজ্ঞাতনামাদের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে শারমীনেক ধারালো অস্ত্র দিয়ে মাথা ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, ঘটনার পরপরই নিহত শিক্ষার্থী শারমীন জাহানের স্বামী ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে গতকাল দিবাগত রাতে শারমীনের চাচা মনিরুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়।

নিহত, শারমীন জাহান খাদিজা (২৫) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে। গ্রেপ্তার তাঁর স্বামী ফাহিম আল হাসান (২২) কুমিল্লা জেলার মুরাদনগর থানার খুইরুল গ্রামের মো. হানিফ সরকারের ছেলে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!