AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাল খনন সত্যিকারে জনগণের কল্যাণে কাজে আসবে: স্বাস্থ্যমন্ত্রী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নরসিংদী
০৩:৩৯ পিএম, ১৬ মার্চ, ২০২৬

খাল খনন সত্যিকারে জনগণের কল্যাণে কাজে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী  সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল বলেছেন,  আমরা গ্রাম অঞ্চলের সকল নারী পুরুষের জন্য অনেক কর্মসূচি নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ এবং জুনের শেষ দিকে পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড বিতরণ শুরু করবো।

১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দিচ্ছি । এরই মধ্যে আমরা প্রতিটি ইউনিয়নের মসজিদ মাদ্রাসা উন্নয়নে কাজ শুরু করেছি। সার্বিক ভাবে আমরা দেশে একটা চাঞ্চল্যের কর্মধার সৃষ্টি করেছি।

সোমবার ( ১৬ মার্চ)দুপুরে  নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর দক্ষিণ পাড়া এলাকায় মহিষাখালী খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে। অতীতে কি হয়েছে সেটা নিয়ে সমালোচনা করতে চাই না, আমরা জনগণের জন্য সেরাটা করবো। খাল খনন লোক দেখানো কাজ না, এটা সত্যিকারে জনগণের কল্যাণে কাজে আসবে।

কৃষকেরা এর মাধ্যমে জমিতে ফসল ফলানো সহ সব দিক থেকে উপকৃত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষদের কল্যাণে খরা রোধে এই খাল খনন কর্মসূচি শুরু করেন।

এরই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা পূণরায় খাল খনন কর্মসূচি শুরু করে কৃষকের স্বার্থে বাস্তবায়ন শুরু করেছি।

তিনি আরো বলেন, খাল খনন কর্মসূচি কৃষির সেচ কাজে যেভাবে ব্যাবহারিত হবে এতে আমাদের সম্মানিত কৃষকগণ যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে তাদের সমূহ উপকার হবে।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন,  বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন,  নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী,  নরসিংদী-৫  রায়পুরা আসনের সংসদ সদস্য মো: আশরাফ উদ্দিন,  পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকপ্রমুখ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!