AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝিনাইগাতীতে ইউপি সদস্য ও সাংবাদিক মনিরকে হত্যার হুমকি, থানায় জিডি



ঝিনাইগাতীতে ইউপি সদস্য ও সাংবাদিক মনিরকে হত্যার হুমকি, থানায় জিডি

শেরপুরের ঝিনাইগাতীতে মো. জাহিদুল হক মনির নামে এক ইউপি সদস্য ও সাংবাদিককে মোবাইল ফোনে টেক্সট মেসেজের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির গত ১৫ মার্চ সকাল ৭টা ৫২ মিনিটের দিকে তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৭৮-৯১৯০০০-এ একটি অজ্ঞাত নম্বর (০৯৬১০৯৭৩০২৮) থেকে টেক্সট মেসেজ পান। মেসেজে তাকে উদ্দেশ্য করে লেখা ছিল, “মৃত্যুর জন্য প্রস্তুত হও মনির। তুমি খুব তাড়াতাড়ি খুন হবা।”

এ ধরনের হুমকির ঘটনায় আতঙ্কিত হয়ে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে তিনি ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭১৪/২৬) করেন।

জিডি সূত্রে আরও জানা যায়, জাহিদুল হক মনিরের পিতা মৃত সফর উদ্দিন। তিনি ঝিনাইগাতী উপজেলা সদরের বাসিন্দা। স্থানীয় জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি তিনি সাংবাদিকতাও করেন।

এ বিষয়ে জাহিদুল হক মনির জানান, অজ্ঞাত নম্বর থেকে এমন প্রাণনাশের হুমকি পাওয়ায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি জিডিভুক্ত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!