AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজিবির হাতে ধরা পড়ল ৬৫ কার্টন ভারতীয় সিগারেট



বিজিবির হাতে ধরা পড়ল ৬৫ কার্টন ভারতীয় সিগারেট

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পতেঙ্গা ছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

মারিশ্যা জোন কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ১৪ মার্চ (শনিবার) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)-এর দিকনির্দেশনায় সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে মারিশ্যা-দিঘিনালা সড়কের ২ কিলো এলাকার পতেঙ্গা ছড়ায় বিজিবির একটি চৌকস দল অভিযান চালায়।

এ সময় মোটরসাইকেলযোগে দুই পাচারকারী সিগারেট নিয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা বিজিবির অবস্থান টের পেয়ে বস্তা ফেলে দ্রুত জঙ্গলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৬৫ কার্টন (৬৫০ প্যাকেট) ভারতীয় সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৯৫ হাজার টাকা।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্তে নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অবৈধ চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!