AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে কৃষকের গোয়ালঘরসহ তিনটি গরু পুড়ে ছাই



সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে কৃষকের গোয়ালঘরসহ তিনটি গরু পুড়ে ছাই

সরিষাবাড়ী উপজেলায় অগ্নিকাণ্ডে এক দরিদ্র কৃষকের গোয়ালঘরসহ তিনটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাল মিয়া।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে কৃষক তৈয়ব আলীর গোয়ালঘরে কয়েলের আগুন থেকে মশারিতে আগুন ধরে যায়। পরে তা দ্রুত গোয়ালঘরের চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুনের লেলিহান শিখা ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এরই মধ্যে আগুনে তিনটি গরুসহ গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের এক সিনিয়র স্টেশন কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!