AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৪:৩৭ পিএম, ১০ মার্চ, ২০২৬

খাগড়াছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রতীকী মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, স্কাউট ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

দুর্যোগ প্রস্তুতি দিবসের বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হোসেন এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম।

বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। জনসমাগমপূর্ণ এলাকায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি রাখা জরুরি। এজন্য সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বাড়লে অনেক বড় দুর্ঘটনাও প্রতিরোধ করা সম্ভব।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!