AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুরুদাসপুর জামায়াতের রুকন শিক্ষা শিবির


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নাটোর
০৩:৫৪ পিএম, ১০ মার্চ, ২০২৬

গুরুদাসপুর জামায়াতের রুকন শিক্ষা শিবির

নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুদাসপুর উপজেলা শাখার উদ্যোগে রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে গুরুদাসপুর মডেল মসজিদে আয়োজিত এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামীর রুকনরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।

তিনি বলেন, ইসলামী আদর্শ বাস্তবায়নে সংগঠনের কর্মীদেরকে কোরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালনা করতে হবে এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি রুকনদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দাওয়াতি কাজ জোরদার করার আহ্বান জানান।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমির ড. মীর মোঃ নুরুল ইসলাম। তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে নৈতিকতা, সততা ও আল্লাহভীতির বিকল্প নেই। সংগঠনের প্রত্যেক রুকনকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ সাদেকুর রহমান এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম। তারা তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি রুকনদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুদাসপুর উপজেলা শাখার আমির আলহাজ অধ্যাপক মাওঃ মোঃ আব্দুল আলিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রুকনরা সংগঠনের মেরুদণ্ড। তাদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা বাড়াতে এ ধরনের শিক্ষা শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!