AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে গ্রামবাসী গাঁজা উদ্ধার , পুলিশের কাছে হস্তান্তর



সরিষাবাড়ীতে গ্রামবাসী গাঁজা উদ্ধার , পুলিশের কাছে হস্তান্তর

জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী অবস্থান নিয়ে চিহ্নিত এক মাদক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী অভিযান চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর এলাকার শেষ সীমানা থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে রাত ১০টার দিকে জয়নগর বাজার এলাকায় সরিষাবাড়ী থানার পুলিশের কাছে তা হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিষাবাদুরিয়া গ্রামের আহেদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী আবদুলকে গত সাত দিন ধরে নজরদারিতে রাখে গ্রামবাসী। সোমবার দুপুরে ভাটারা ইউনিয়নের জয়নগর ও মহিষাবাদুরিয়া গ্রামের মানুষ যৌথভাবে অভিযান চালালে জনতার উপস্থিতি টের পেয়ে গাঁজা ফেলে আবদুল পালিয়ে যায়।

পরে রাত ১০টার দিকে জয়নগর বাজারে সরিষাবাড়ী থানার এসআই শাহীন ও এএসআই শাহাদাত হোসেনের কাছে উদ্ধারকৃত গাঁজা হস্তান্তর করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপির দিকনির্দেশনায় যুবসমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এলাকাবাসী মাদকবিরোধী অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে গ্রামবাসীর উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

গাঁজা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসল্লী, প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান, ইউপি সদস্য বেলাল হোসেন খান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রতন মিয়াসহ স্থানীয় সচেতন এলাকাবাসী।

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!