মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপির সঙ্গে সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেলে সাটুরিয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. তানিয়া তাবাসসুম, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন এবং সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার।
এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জনসাধারণের উন্নয়ন, জনগণের সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

