AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধসে শিক্ষার্থী নিহত, আহত ৫


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৫:৩৯ পিএম, ৮ মার্চ, ২০২৬

ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধসে শিক্ষার্থী নিহত, আহত ৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঈদের পোশাক কিনতে এসে দোকানের একটি দেয়াল ধসে ফাহাদ হোসেন (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার চৌরাস্তা সংলগ্ন আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বকুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে ফাহাদ তার মায়ের সঙ্গে বাজারে নতুন পোশাক কিনতে আসেন। এ সময় তারা চৌরাস্তা সংলগ্ন কাজী হোটেলের পাশে অবস্থিত আল মনসুর ড্রাগ হাউজের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দোকানটির নির্মাণাধীন একটি অরক্ষিত দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ফাহাদ নিহত হন এবং আরও পাঁচজন আহত হন।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, দেয়াল ধসে এক কলেজছাত্র নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!