সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সোনার মোড় জামে মসজিদে তারাবীর নামাজ নিয়ে বির্তকিত পোস্ট দেওয়ার কারণে কনটেন্ট ক্রিয়েটর কাউসার চৌধুরীকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শনিবার(৭ মার্চ) শহরের বিশ্বরোড মোড়ে কনটেন্ট ক্রিয়েটর কাউসার চৌধুরীকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের মৃত মাহবুব আলীর ছেলে কনটেন্ট ক্রিয়েটর কাউসার চৌধুরী।
অভিযোগ সূত্রে জানা গেছে,সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সোনার মোড় জামে মসজিদে তারাবীর নামাজ এর ভিডিও নিয়ে একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট করেন কনটেন্ট ক্রিয়েটর কাউসার চৌধুরী।এ ঘটনাকে কেন্দ্র করে তাকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে কনটেন্ট ক্রিয়েটর কাউসার চৌধুরীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সোনারমোড় জামে মসজিদের ইমাম নুরুল আলম বলেন: আমি তারাবির নামাজ পড়ানোর মুহূর্ত ভিডি ও ধারন করে এবং নামাজ পড়ার মুহূর্তের ভিডিও ইডিট করে কনটেন্ট ক্রিয়েটর কাউসার চৌধুরী তার ফেসবুক পেইজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিয়ে ক্যাপসনে লিখে 4G তারাবি "সোনার মোড় চাঁপাই নবাবগঞ্জ। ভিডিওটি তাৎক্ষনিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন জন আমাকে হেয়পতিপন্য করে বিভিন্ন প্রকারের ব্যঙ্গাত্মক কথ্য বার্তা বলে।
ফোন করেকনটেন্ট ক্রিয়েটর কাউসার চৌধুরীকে ভিডিওটি ডিলিট করতে বললে বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এ ঘটনায় তাকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে আমি সদর মডেল থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করিচাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,সোনার মোড় জামে মসজিদে তারাবীর নামাজ এর ভিডিও নিয়ে একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট করেন কনটেন্ট ক্রিয়েটর কাউসার চৌধুরী।
এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।আমরা লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

