AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে যানজট নিরসনে র‍্যাব-১১-এর অভিযান



নারায়ণগঞ্জে যানজট নিরসনে র‍্যাব-১১-এর অভিযান

পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে শহরের চাষাঢ়া এলাকায় র‍্যাব-১১ (সিপিসি-১) এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১১-এর স্কোয়াড কমান্ডার এএসপি মো. আল মাসুদ খান।

তিনি জানান, সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব-১১ নিয়মিত কাজ করছে। এরই ধারাবাহিকতায় সড়কের যানজট কমানো এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে।

অভিযানে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ভাসমান দোকানপাট ও অবৈধভাবে পার্কিং করা যানবাহন সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত রাখতে হকারদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!