AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,খুলনা
১২:০৬ এএম, ৫ মার্চ, ২০২৬

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনা মহানগরের ব্যস্ত এলাকা ডাকবাংলো মোড়ে দুর্বৃত্তদের গুলিতে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। নিহত মাসুম বিল্লাহ (৪৫) রূপসা–বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং শ্রমিক দলের নেতা ছিলেন।

বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পরপরই স্থানীয় জনতা এক সন্ত্রাসীকে পিস্তলসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম অশোক ঘোষ। তিনি শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু (বি কোম্পানি) গ্রুপের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম জানান, সাত থেকে আটজনের একটি সশস্ত্র দল ডাকবাংলো মোড়ের একটি দোকানের সামনে মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক অশোক ঘোষকে হত্যাকাণ্ডের মূল শ্যুটার হিসেবে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পরপরই পুলিশ ও যৌথ বাহিনী এলাকায় অভিযান শুরু করেছে।

এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ডাকবাংলো মোড় এলাকায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!