AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উখিয়ার হলদিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অভিযোগ, লাশ ময়নাতদন্তে



উখিয়ার হলদিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অভিযোগ, লাশ ময়নাতদন্তে

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী।

তার শ্বশুরবাড়ি হলদিয়া পালং ইউনিয়নের জনাব আলী পাড়া এলাকায় হলেও ঘটনাটি ঘটেছে পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড়ে তার নিজ বসতঘরে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (০৩ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে সেহরি খাওয়ার সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে লালা বিবিকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম দাবি করেন, লালা বিবির গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাকে শ্বাসরোধ ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তিনি আরও অভিযোগ করেন, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পূর্ব থেকে চলমান জমিসংক্রান্ত বিরোধ রয়েছে এবং এ ঘটনার পেছনে সেই বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পরিবারের সন্দেহ।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!