AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মনোহরদী প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক, বিদায়ী নেতৃবৃন্দকে সংবর্ধনা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নরসিংদী
১১:০০ পিএম, ১ মার্চ, ২০২৬

মনোহরদী প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক, বিদায়ী নেতৃবৃন্দকে সংবর্ধনা

নরসিংদীর মনোহরদী প্রেসক্লাবের ২০২৬-২০২৮ সেশনের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

রবিবার বিকেলে মনোহরদী প্রেসক্লাবের কার্যালয়ে এ উপলক্ষে এক  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় প্রেসক্লাবের সদস্যরা ফুল দিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দকে বরণ করে নেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে শুক্রবার সকালে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে মনোহরদী প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তর ও ডেইলি অবজারভারের মনোহরদী প্রতিনিধি মো. হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক পদে দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি সুজন বর্মণ নির্বাচিত হউন।

নতুন কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন (দৈনিক মানবজমিন) ও মুহা. ইসমাইল হোসাইন খান (দৈনিক কালের কণ্ঠ), সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল (যায়যায়দিন), সহ-সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ (চ্যানেল এস), কোষাধ্যক্ষ মো. রায়হান উদ্দিন বাচ্চু (দৈনিক মুক্তখবর), সাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহ (দৈনিক নয়া দিগন্ত), সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া (একুশে টিভি) এবং দপ্তর সম্পাদক রেজাউর রহমান (দৈনিক ভোরের দর্পণ)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোসাদ্দেক রহমান খান, দৈনিক আমার দেশের প্রতিনিধি আসাদুজ্জামান নুর, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি মো. মোজাম্মেল হক, দৈনিক কালবেলার প্রতিনিধি মো. কামরুল ইসলাম, দৈনিক আমার বাংলার প্রতিনিধি জেএম শাহজাহান মোল্লা, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ইমাম হোসেন রিপন, দৈনিক সংবাদের প্রতিনিধি মাহবুবুর রহমান সোহেল, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মোবারক হোসেন, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম, বিজয় টিভির প্রতিনিধি শরিফুল ইসলাম শামীম এবং দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি মো. আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান নুর এবং সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খানকে তাদের দায়িত্ব পালনকালে অবদানের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও সাংবাদিকতার নৈতিকতা রক্ষায় মনোহরদী প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুজন বর্মণ বলেন, প্রেসক্লাবকে সকল সাংবাদিকের জন্য একটি পেশাগত ও ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে। সাংবাদিকদের কল্যাণ ও মনোহরদীর উন্নয়নমূলক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের ওপরও জোর দেওয়া হবে।

নবনির্বাচিত সভাপতি মো. হারুন-অর-রশিদ বলেন, মনোহরদীর সাংবাদিকদের ঐক্য ধরে রেখে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে প্রেসক্লাবকে আরও গতিশীল করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শেষে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!