AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন



উলিপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে "পরিবেশ ও বাস্তুসংস্থান রক্ষা করুন, নদী থেকে বালু উত্তোলন বন্ধ করুন" এই স্লোগানকে ধারণ করে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) সকালে গ্রীন ভয়েস (পরিবেশ যুব সংগঠন) এর আয়োজনে শহীদ মিনার (বিজয় মঞ্চ) চত্বর থেকে পরিবেশ পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা চত্বরে গিয়ে সমবেত হয়।

সেখানে গ্রীন ভয়েসের সকল সদস্যরা হাত ধরাধরি করে মানববন্ধন পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি সরফরাজ সৌরভ এবং স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে শাহরিয়ার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, উলিপুরের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পকেট ভারি করছে একটি মহল। এতে পরিবেশ নষ্ট হচ্ছে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য সংকট সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের দৃষ্টি কামনা করেন এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!