AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে কাজ শুরু করলেন এমপি



নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে কাজ শুরু করলেন এমপি

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের মধ্য দিয়ে কাজ শুরু করলেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনের জামায়াতের নব নির্বাচীত এমপি আনোয়ারুল ইসলাম। নির্বাচীত হয়ে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের একটি রাস্তা তিনি নিজস্ব অর্থায়নে সংস্কার করেন।

স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী ট‍েকনিক‍্যাল কলেজ সড়ক থেকে সরকারি কলেজ মাঠ পর্যন্ত সড়কটিতে দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না করায় এ পথে চলাচলকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তি ছি। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদাজল মাড়িয়ে যাতায়াত করতেন স্থানীয়রা।

সদর ইউনিয়নের দেওয়ানের খামার, বাগভান্ডার, জয়মনিরহাট ইউনিয়নের ছোট ও বড় খাটামারী গ্রামের শত শত মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।

উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও দীর্ঘদিন থেকে রাস্তাটির কোন সংস্কার হয়নি। সদ‍্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কুড়িগ্রাম-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস‍্য প্রার্থী এলাকায় গণসংযোগ করতে এলে স্থানীয় বাসিন্দারা রাস্তাটি সংস্কারের দাবি জানান।

নির্বাচীত হলে তিনি রাস্তাটি সংস্কারের আশ্বাস দেন। নির্বাচীত হওয়ার পরে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম তাঁর নিজস্ব অর্থায়নে ইটের খোয়া বিছিয়ে রাস্তাটিকে চলাচলের উপযোগী করে তোলেন। সেই সাথে নব নির্বাচীত এমপি বরাদ্দ পেলে আরসিসি ঢালাই করে রাস্তাটি পাকা করার আশ্বাস প্রদান করেন। এলাকাবাসী নব নির্বাচীত এমপির এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক আরিফুর রহমান শাহিন ও নিলুফা ইয়াসমিন জানান, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই এ রাস্তায় কাদামাটিতে একাকার হয়ে উঠে। বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়ে কর্দমাক্ত হয়ে উঠেছে পুরো রাস্তা। এতে কাঁচা রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

এমপি মহোদয় রাস্তাটি নিজ খরচে সংস্কার করে দিলেন এতে আমরা এলাকাবাসী খুবই খুশি।
এবিষয়ে নব নির্বাচনীত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, এটি ভোটের আগে এলাকাবাসীর চাওয়া ছিলো।

আমি নির্বাচীত হলেও এখন পর্যন্ত সরকারি কোন বরাদ্দ পাইনি। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের ব‍্যবস্থা করেছি। সরকারি বরাদ্দ পেলে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে সকল রাস্তা সংস্কার করা হবে এবং বরাদ্দের অর্থের পরিমাণ সনসম্মুখে প্রকাশ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!