AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লামায় দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা



লামায় দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফাইতং ইউনিয়নের ফাদুরছড়া ও বাঙালি পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ইট পোড়ানো এবং পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় বি.বি.এম ব্রিকসকে ২ লাখ টাকা এবং কেবিসি ব্রিকসের মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কয়েক শ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন লামা বন বিভাগের ডলুছড়া রেঞ্জ কর্মকর্তা এস. এম. হাবিবুল্লাহ, ফাইতং পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, ইট প্রস্তুতের উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে কাঁচা ইট তৈরি করা হচ্ছিল, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ১৫(১) লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার মালিকের কাছ থেকে মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!