AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোবিন্দগঞ্জে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে স্কুলশিক্ষককে হত্যা


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৭:২০ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

গোবিন্দগঞ্জে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে স্কুলশিক্ষককে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা-এ হাত-পা বেঁধে শ্বাসরোধ করে শামসুন্নাহার রুমা নামের এক স্কুলশিক্ষককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌরশহরের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার একটি বাসা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় তার হাত-পা বাঁধা ছিল এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

শামসুন্নাহার রুমা চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি এক পুত্রসন্তান নিয়ে বাবার মালিকানাধীন ওই বাসায় বসবাস করছিলেন। পড়াশোনার কারণে তার পুত্রসন্তান ঢাকায় থাকায় শামসুন্নাহার রুমা একাই বাসায় থাকতেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ মোজাম্মেল হক জানান, হত্যার রহস্য উদ্‌ঘাটনে ক্রাইমসিন টিম কাজ করছে। এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!