AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিতাসে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৩ নেতা স্থায়ী বহিষ্কার


Ekushey Sangbad
সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা
০৭:১৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

তিতাসে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৩ নেতা স্থায়ী বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় কুমিল্লার তিতাস উপজেলা-র ভিটিকান্দি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তিন শীর্ষ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান খান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার যৌথ স্বাক্ষরিত তিনটি দলীয় প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—
১. মো. ফরিদ সরকার (সভাপতি, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি)
২. মো. হানিফ মুন্সী (যুগ্ম সাধারণ সম্পাদক, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি)
৩. যুবরাজ ইসলাম রাসেল (সাংগঠনিক সম্পাদক, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি)

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতারা ইউনিয়নের গুরুত্বপূর্ণ পদে থেকেও দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলের দায়িত্বশীল পদে আসীন থেকে আপনারা দলের পক্ষে না থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের দলের প্রাথমিক সদস্যপদসহ স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, “দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা সরাসরি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।”

এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকে স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে দলের নিবেদিতপ্রাণ কর্মীরা এই কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!