AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চৌহালীতে নৌযানে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
১২:৫৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

চৌহালীতে নৌযানে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জে নৌযানে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন নৌযান শ্রমিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সরকার কর্তৃক ইজারাকৃত বালুমহল থেকে বালু ক্রয় করে বাল্কহেডযোগে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজে সরবরাহ করা হয়। কিন্তু চৌহালী উপজেলার জোতদাড়া ঘাট এলাকায় যাতায়াতের সময় কিছু অসাধু চক্র বাল্কহেডের গতিরোধ করে চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নৌযান আটকে রেখে শ্রমিকদের ওপর হামলা, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং এমনকি বালুবোঝাই বাল্কহেডে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ করা হয়।

বাল্কহেড মালিক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক সুজন সেখ, আল আমিন সেখ ও বাবলু সেখসহ অন্যান্যরা। তারা বলেন, চাঁদাবাজদের দৌরাত্ম্যে শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে বালু পরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধন শেষে প্রতিনিধিদল জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং নৌযানে চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-কে নির্দেশ দেন।

নৌযান শ্রমিকরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!