কেশবপুর উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে এসভায় বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ সভাপতি প্রভাষক আলা উদ্দীন আলা,পৌর জামায়াতের আমীর প্রভাষক জাকির হোসেন, দুদকের উপজেলা সভাপতি মাষ্টার দ্বীন মোহাম্মদ, কেশবপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, কেশবপুর হাসপাতাল ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রেহনেওয়াজ, কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল হান্নান, উপজেলা আই সিটি অফিসার আব্দুস সালাম, নাজমা সুলতানা, সমন্নয় কমিটির মুখপাত্র মেরাজ হোসেন প্রমূখ।
আইন শৃংখলা কমিটির সভায় মাদক মুক্ত উপজেলা গড়া,সন্ধার পর কেরাম বোর্ড খেলা বন্ধ,পল্লি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি বন্ধে স্বকৃয় হওয়া ,আইন প্রয়োগকারী সংস্থার কড়া নজর দারি, সন্ধার পর পড়–য়া শিক্ষার্থীদের সন্ধার পর বাইওে ঘোরা ফেরা নিয়ন্ত্রন, কেশবপুর শহওে যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থা গ্রহন,কেশবপুর দূর্ঘটনা কবলিত স্থানে স্প্রীট ব্রেকার তৈরী করার বিষয়গুলো গুরুত্ত পায়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

