AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকার কাচিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রার্থী মোরশেদ আলম রনি


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
১২:১৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভালুকার কাচিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রার্থী মোরশেদ আলম রনি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ রাজনীতিবিদ ও সমাজ সেবক সাবেক ছাত্রনেতা মোরশেদ আলম রনি।

বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করা মোরশেদ আলম রনি নিঃস্বার্থ সমাজসেবা ও দূর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার ব্যক্ত করে কাচিনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নের সকল ভোটার সহ আপামর জনসাধারনের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। 

উচ্চশিক্ষিত এই তরুণ সমাজসেবক শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ‍‍`টি ডিজাইন নিটওয়্যার লিমিটেড‍‍` এ ডিজিএম পদে কর্মরত রয়েছেন। ইতিপূর্বে তিনি একাধিক স্বনামধন্য শিল্পকারখানায় উঁচু পদে কর্মরত ছিলেন। 

এই তরুণ সমাজসেবক মোরশেদ আলম রনি প্রতিবেদককে জানান, মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সুখী-সুন্দর সমাজ বিনির্মানে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। তারই ধারাবাহিকতায় কাচিনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান।

পারিবারিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামের মেজরবাড়ির অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: মুর্তূজ আলীর একমাত্র পূত্র সন্তান মোরশেদ আলম রনি। তার নানা মরহুম শরাফত আলী ছিলেন অত্র ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান। এছাড়াও ভালুকার সাবেক সংসদ সদস্য মেজর (অব) এম এ হামিদ সাহেবের ভাতিজা মোরশেদ আলম রনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হয়ে ৯নং কাচিনা ইউনিয়নের সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান।

অত্র ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলার নিমিত্তে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা দিয়ে গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা-বোনসহ সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।

এসময় সকলের নিকট তাকে সমর্থন দিয়ে ইউনিয়নের মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার সুযোগ দিতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!