AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে বাড়ির সীমানা রাস্তা নিয়ে দ্বন্দ্বে কৃষক নিহত


Ekushey Sangbad
মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
০৬:৩৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুরে বাড়ির সীমানা রাস্তা নিয়ে দ্বন্দ্বে কৃষক নিহত

শেরপুরের নকলা উপজেলায় বাড়ির সীমানা রাস্তা নিয়ে বিরোধের জেরে খোরশেদ (৫০) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, দীর্ঘদিন ধরে তাদের চাচাতো বোনের জামাতা জুলহাস মিয়ার সঙ্গে পারিবারিক বাড়ির সীমানা রাস্তা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে খোরশেদ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তর্কবিতর্কের একপর্যায়ে জুলহাস মিয়ার পরিবারের সদস্যরা তাকে শারীরিকভাবে আক্রমণ করেন।

অভিযোগ রয়েছে, তারা খোরশেদের গলা চেপে ধরেন এবং পেছন দিক থেকে চেপে ধরলে তিনি শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জুলহাস মিয়ার স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোসনা এবং জাকিরের স্ত্রী শারমিন আক্তারকে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!