AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১২ পিএম, ২৭ জুন, ২০২৬

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীনে সরকারি সফর শেষে দেশে ফিরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৭ জুন) বেলা ১২টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানস্থ মাজার কমপ্লেক্সে গিয়ে তিনি বাবা-মায়ের কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে তিনি বেইজিং থেকে দেশে ফেরেন।

প্রধানমন্ত্রীর প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয় গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে। পরে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস ২০২৬-এ অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর বেইজিংয়ে দ্বিপক্ষীয় সফর সম্পন্ন করেন।

বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১৩টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়।

এছাড়া একই দিনে বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসে বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সফরকালে চীনের পানি সম্পদমন্ত্রী লি গোয়িংও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

চীন সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেন। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

এ ছাড়া চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। সফরকালে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকারগুলোতে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!