AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় ট্রাক্টর-পাওয়ার টিলার চোরচক্রের ২ সদস্য আটক


Ekushey Sangbad
আতাউর শাহ, নওগাঁ
০১:৪৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নওগাঁয় ট্রাক্টর-পাওয়ার টিলার চোরচক্রের ২ সদস্য আটক

গত কয়েক দিন ধরে নওগাঁর মান্দা থানা এলাকায় একাধিক ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই ধারাবাহিকতায় মান্দা থানা পুলিশ তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিনব্যাপী উদ্ধার অভিযান চালায়। অভিযানে চোর সন্দেহে মান্দা উপজেলার দাড়ীক্ষেত্র গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৫)কে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী জেলার মহাদেবপুর থানাধীন শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আসামি লালবাড়ি গ্রামের মৃত আবুল বক্কর সিদ্দিকের ছেলে মিলন হোসেনের (৫০) হেফাজতে থাকা একটি চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়। পরবর্তীতে আন্তঃজেলা ট্রাক্টর চোরচক্রের সদস্য ফারুক হোসেন ও মিলন হোসেনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা আরও কয়েকটি ট্রাক্টর চুরির কথা পুলিশের কাছে স্বীকার করে।

আটক ব্যক্তিদের দেখানো স্থান ও তাদের হেফাজত থেকে মান্দা থানা পুলিশ সরেজমিনে অভিযান চালিয়ে আরও তিনটি পাওয়ার টিলার উদ্ধার করে। পাশাপাশি চুরি করা পাওয়ার টিলার আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপও জব্দ করা হয়েছে।

ট্রাক্টর হারানোর অভিযোগকারী দুই বাদী রহিদুল ইসলাম ও জয়নুল ইসলাম বিশ্বাস পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। পাওয়ার টিলারগুলো উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগীরা। কৃষিনির্ভর মান্দা এলাকায় ব্যবহৃত চারটি পাওয়ার টিলার উদ্ধার এবং চোরচক্রের দুই সদস্য আটক হওয়ায় স্থানীয় গ্রামবাসীরাও মান্দা থানা পুলিশ ও নওগাঁ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বুধবার পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলায় অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। তিনি অপরাধ প্রতিরোধে জনসাধারণকে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!