AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


Ekushey Sangbad
মেছবাহুল আলম, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
০১:১৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ

কুড়িগ্রাম-১ সংসদীয় আসন (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম নির্বাচনে বিজয়ের পর এলাকাবাসী ও নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ বিজয় তার একার নয়; এটি কুড়িগ্রাম-১ আসনের সর্বস্তরের মানুষের সম্মিলিত অর্জন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয়, জেলা, উপজেলা/থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রশাসনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সহকর্মী ও সাধারণ ভোটারদের আন্তরিক সহযোগিতায় এই বিজয় সম্ভব হয়েছে। বিশেষ করে সংগঠনের নারী সদস্যদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অধ্যাপক আনোয়ারুল ইসলাম মহান আল্লাহ তাআলার কাছে সবার উত্তম প্রতিদান কামনা করে বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। তিনি ভবিষ্যতে জনগণের প্রত্যাশা পূরণে সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।

বক্তব্যের শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ উচ্চারণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!