ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৮৮টি ভোট কেন্দ্রর প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে ফরিদুল কবির তালুকদার পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আওয়াল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৪৪ হাজার ১৬১ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা গেছে। উল্লেখ্য, আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত জামালপুর-৪ সরিষাবাড়ী আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪ হাজার ৯২ জন।
এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৫২৮ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৪৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন। এ আসনের ৮৮টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।
জয়ের ব্যাপারে নবনির্বাচিত এমপি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, ‘এ বিজয় সরিষাবাড়ী উপজেলা বাসীর বিজয়। জনগণের ভোটের আমানত সর্বত্র দিয়ে রক্ষা করার চেষ্টা করব।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

