AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুর-২আসনে বিএনপি নির্বাচিত


Ekushey Sangbad
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি
১২:১৭ এএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

জামালপুর-২আসনে বিএনপি  নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসলামপুর উপজেলার ৯২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা। ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু মোট ৯৫ হাজার ৬শত ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ডী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ছামিউল হক ফারুকী ৬১ হাজার ৬শত ৫৫ ভোট পেয়েছেন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ সিরাজী পেয়েছেন ১হাজার ৪শত ৭৪ ভোট এবং ঘোড়া প্রতীকের সতন্ত্র প্রার্থী  অর্ণব ওয়ারেস খান ১শত ৩৭ ভোট পেয়েছেন।

উপজেলার মোট ২,৮২,১০৩ জন ভোটারের মধ্যে ১,৫৮,৯৪৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ছিল ৫৬.৩৪ শতাংশ। সারাদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, ভোটগ্রহণকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তবে গন ভোটের তথ্য উল্লেখ্য করা হয়নি।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!