AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ঠাকুরগাঁও-৩

মহিলা ভোটারদের সারি সারি লাইন


Ekushey Sangbad
রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০৬:১৮ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

মহিলা ভোটারদের সারি সারি লাইন

ঠাকুরগাঁও -৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল) আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে । কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও-৩ আসনের সবকটি ভোটকেন্দ্রে সকাল থেকেই হিন্দু সম্প্রদায়ের ভোটারসহ নারী-পুরুষ, তরুণ-তরুণী ও বয়োজ্যেষ্ঠ
ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তারা উৎসবমুখর পরিবেশে ভোটদানে অংশ নিচ্ছেন।সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের দীর্ঘ সারি সারি লাইন, অনেকের পুরো পরিবার একসঙ্গে এসেছে ভোটকেন্দ্রে।

তবে এদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশি।এর মধ্যে তরুণ ভোটারদের উচ্ছ্বাস ও উত্তেজনা চোখে পড়ার মতো।

প্রথমবারের মতো ভোট দিতে আসা পপি রায় নামে এক তরুণী বলেন, “আমি এবার প্রথম ভোট দিব। বাবা-মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে এসে ভোট দিতে পারাটা আমার জন্য স্মরণীয় একটি দিন।”

নারী ভোটাররাও কাঁধে কাঁধ মিলিয়ে কেন্দ্রে উপস্থিত হচ্ছেন। শ্যামলী রানী বসাক নামে এক মধ্য বয়সী নারী বলেন, “ভোট দিতে এসে খুব ভালো লাগছে- পরিবেশটা শান্তিপূর্ণ আছে। কোনো বাঁধা বিপত্তি ছাড়াই ভোট দিতে পারছি।”

বয়োজ্যেষ্ঠ ভোটাররাও ভোটকেন্দ্রে দীর্ঘ অপেক্ষা সত্বেও হাসিমুখে ভোট প্রদান করছেন একং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করেছেন।

২০২২ সালের বাংলাদেশ জাতীয় জনশুমারি অনুযায়ী, ঠাকুরগাঁও জেলার মোট জনসংখ্যার প্রায় ২২.১৪ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী, যা জেলার মোট জনসংখ্যার একটি বড় অংশ হিসেবে সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্ব বহন করে। এই অনুপাত ভোটার সংখ্যার একটি বাস্তব ধারণা দেয় এবং স্থানীয় নির্বাচনি পরিবেশে হিন্দু ভোটারের ভূমিকা স্পষ্ট করে তোলে।

স্থানীয় প্রশাসনের তথ্যানুযায়ী, সব কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটারদের উপস্থিতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা মনে করিয়ে দেন, এই নির্বাচনে সক্রিয় অংশগ্রহণেই গণতান্ত্রিক শক্তি দৃঢ় হয় এবং জনগণের অভিমত দেশের উন্নয়ন পর্যায়ের নির্দেশিকা ঠিক করে দেয়।

এদিকে দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সার্বিকভাবে ভোটগ্রহণ প্রশাসনিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত -৩ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ১২৯ জন। এরমধ্যে  পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৭০১ জন, নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৪২৬ জন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!