AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় বোমা সদৃশ বস্তু উদ্ধার


Ekushey Sangbad
আতাউর শাহ, নওগাঁ
০৫:০৮ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

নওগাঁয় বোমা সদৃশ বস্তু উদ্ধার

নওগাঁর বদলগাছীতে মুদির দোকানের পাশ থেকে বিস্ফোরক সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে একটি দোকানের পাশ থেকে এসব বস্তু উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার হওয়া সামগ্রী বোমা কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি বোতল, ছোট কৌটা এবং বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে—এমন কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার সামগ্রীর মধ্যে চারটি পেট্রোলবোমা সদৃশ বস্তু, একটি খালি বোতল ও আটটি ছোট কৌটা রয়েছে।

র‍্যাবের ডিএডি আশরাফুল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ছোট বস্তায় কার্টনে মোড়ানো অবস্থায় এসব সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

তবে স্থানীয় মুদিদোকানি সম্পদ সরদার দাবি করেছেন, উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, “আমি একজন কিডনি রোগী। এই ছোট দোকানের আয়েই কোনোমতে সংসার চলে। আমি এবার কলস মার্কায় ভোট করছি, এজন্য আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে আমি কিছুই জানি না।”

সম্পদ সরদারের স্ত্রী বিউটি বেগম জানান, সকাল সাড়ে ৬টার দিকে চারজন ব্যক্তি মোটরসাইকেলে এসে চা খাওয়ার কথা বলে দোকানে বসেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। তিনি বলেন, “তারা একটি ব্যাগ দোকানের পাশে রেখে যেতে চান। আমি জানতে চাইলে ধমক দিয়ে বলেন, ব্যাগে হাত দেওয়া যাবে না। পরে তারা নিজেদের র‍্যাবের লোক বলে পরিচয় দিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার র‍্যাব সদস্যরা এসে বস্তা খুলে বলেন, এর মধ্যে বোমা আছে।”

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, “ছোট একটি বস্তার ভেতর থেকে চারটি বোতল, সাত-আটটি কৌটা ও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, এপিবিএন ও পুলিশ যৌথভাবে কাজ করছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!