AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
সিরাজগঞ্জ-৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
০৩:২৯ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২, সিরাজগঞ্জ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আয়োজিত এ সংবাদ সম্মেলনে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১২ সিরাজগঞ্জের উপ-অধিনায়ক মেজর আহসান হাবীব বলেন, সিরাজগঞ্জ-৩ আসনে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে র‍্যাবের বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা সহিংসতার ঘটনা ঘটতে না পারে।

তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, অবৈধ অস্ত্র প্রদর্শন কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং প্রধান সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

র‍্যাব-১২ এর পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রার্থী ও সমর্থকদের আইন মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অনুরোধ করা হয়েছে। কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আনন্দ চন্দ্র বর্মন, র‍্যাব-১২ সিরাজগঞ্জের এসআই রিফাত চন্দ্র রায়, এসআই খোকা সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাব মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ও কঠোর অবস্থান নির্বাচনী পরিবেশকে আরও স্থিতিশীল রাখতে সহায়ক হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-৩ আসনে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!