AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
০২:৫০ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী প্রচার সামগ্রী।

বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে নির্বাচনী ব্যালট পেপার, ব্যালট বাক্স, সীল ও অমোচনীয় কালিসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ করেন। সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা মারুফ আফজাল রাজন এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে নির্বাচনী সামগ্রী বিতরণকালে তিনি বলেন, একটি ঐতিহাসিক নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ সকাল থেকে শুরু হয়েছে।

প্রথমেই দূর্গম চরাঞ্চল এবং সীমান্তবর্তী এলাকার ভোট কেন্দ্রে নির্বাচনী ব্যালট পেপার, ব্যালট বাক্স ও অমোচনীয় কালিসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে যা বিকাল পেরিয়ে সন্ধ্যাও গড়িয়ে যেতে পারে।

তবে এবারই প্রথম একই সাথে দুইটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি সংসদে প্রতিনিধিত্বকারী প্রার্থী নির্বাচন এবং অপরটি হ্যাঁ-না ভোট নির্বাচন। ভোটাররা দুইটি ব্যালট পেপারে ভোট দেবেন। সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট।

আর তাই ১২ ফেবব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার দিতে ভোটাররা তাদের পচ্ছন্দের প্রার্থীকে ভোট দেয়ার পাশাপাশি হ্যাঁ কিংবা না তে ভোটাধিকার প্রদানের পর একই ব্যালট বাক্সে ২টি ব্যালট পেপার ফেলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এখন পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান এই কর্মকর্তা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!