AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জের ৯১৩ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০১:১৯ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

কিশোরগঞ্জের ৯১৩ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটকেন্দ্রে ভোটের সব সামগ্রী পাঠানো শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় পাহারায় ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে জেলার বিভিন্ন উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কিশোরগঞ্জ জেলার ৬টি নির্বাচনী এলাকার ৯১৩টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে একযোগে নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়। প্রতিটি উপজেলায় আলাদা আলাদা পরিবহনের মাধ্যমে এসব সামগ্রী প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে নিরাপত্তা জোরদার করা হয়। উপজেলা সহকারী রিটার্নিং অফিসাররা আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে ভোটের সামগ্রী হস্তান্তর করেন।

হস্তান্তর শেষে সেনাবাহিনীর প্রহরায় সুশৃঙ্খলভাবে কেন্দ্র থেকে কেন্দ্রে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়। পুরো প্রক্রিয়াজুড়ে প্রশাসনের পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মকর্তারা তদারকি করেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যার আগেই জেলার সব ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হবে। যাতে ভোটগ্রহণের দিন সকালে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য আগেভাগেই সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি নির্বাচনী এলাকায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৯১৩টি।
এ জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ২৭ হাজার।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!