AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভয়নগরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার



অভয়নগরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চলিশিয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। রোববার রাতভর পরিচালিত এই অভিযানে এসব বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভয়নগর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মাহফুজের নেতৃত্বে যৌথ বাহিনী চলিশিয়া ইউনিয়নের বাসিন্দা মারুফ হোসেনের বাড়িতে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মারুফ কৌশলে পালিয়ে যায়। পরে যৌথ বাহিনী বাড়িটি ঘিরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বোমা উদ্ধার করে।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৪টি পেট্রোল বোমা, ২টি অ্যামুনিশন, ১টি চাইনিজ কুড়াল, ১টি হকি স্টিক, ৫টি চাপাতি, ৩টি মাঝারি ছুরি, ২টি মাঝারি রামদা এবং ১টি বড় রামদা। বিপুল সংখ্যক এসব অস্ত্র দেখে ধারণা করা হচ্ছে, এগুলো কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানার তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত থানায় সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পলাতক অভিযুক্ত মারুফ হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!