বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া অভিযোগ উঠেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) এ ঘটনায় এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কাজী খায়রুজ্জামান শিপন। জিডি দায়েরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এসআই আল-আমীন খান।
জিডি সূত্রে জানা গেছে, বাগেরহাট-৪ আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা কাজী খায়রুজ্জামান শিপন রোববার সকালে মোরেলগঞ্জে তার নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় বেলা ১১ টার পরপরই তার নিজ মোবাইল নাম্বারে একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন কল আসে।
ফোনটি রিসিভ করলে অপর প্রান্ত থেকে পরিচয় না দিয়ে এক ব্যক্তি তাকে যেকোন সময় বড় ধরনের ক্ষতিসহ হত্যার হুমকি দেয়। পরে তিনি ওই নাম্বারে কল ব্যাক করলে অকথ্য ভাষায় গালি-গালাজ করাসহ নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়।
কাজী শিপন আরও অভিযোগ বলেন, বিভিন্ন সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা বিভিন্ন নাম্বার দিয়ে ফোন করে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। অব্যাহত হুমকির চরম আতঙ্কে রয়েছি। এ বিষয়ে বিষয় থানায় জিডি করেছি। মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান গণমাধ্যমকে বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন হুমকির অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্তের অনুমতির জন্য বিষয়টি আদালতে পাঠানো হবে। আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

