AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ৫০ নেতাকর্মী


Ekushey Sangbad
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
১২:৩৯ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

রায়গঞ্জে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ৫০ নেতাকর্মী

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ওই ওয়ার্ডের প্রায় ৫০ জন নেতাকর্মী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ধানগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা। নতুন যোগদানকারীদের নেতৃত্ব দেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভি পি আইনুল হক। তিনি নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যুক্ত হচ্ছে।

নবাগত নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশ হয়ে তারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দলবদল স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!